ads
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধোনিকে ১২ লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

১৪তম আইপিএলের শুরুটা মোটেই মনের মত হল না মহেন্দ্র সিং ধোনির। শিষ্য ঋষভ পন্থের কাছে যেমন প্রথম ম্যাচেই হারতে হল, তেমনই ব্যাট হাতেও রানের খাতা খুলতেই পারলেন না। দ্বিতীয় বলেই আবেশ খানের বলে বোল্ড হয়ে যান তিনি। এর উপর ম্যাচে স্লো ওভার রেটের দায়েও অভিযুক্ত হলেন তিনি।

আইপিএলের নিয়ম মেনে স্লো ওভার রেটের জন্য চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনিকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এটাই ছিল সিএসকের চলতি মওশুমে প্রথম ‘অপরাধ’, তাই জরিমানায় ছাড় দেওয়া হল।

দ্বিতীয়বার এই ভুল হলে অধিনায়ককে ২৪ লাখ টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি দলের প্রত্যেককে ৬ লাখ টাকা অথবা ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হবে। তৃতীয়বার ভুল করলে আরও সমস্যার। সেক্ষেত্রে অধিনায়কের ৩০ লাখ টাকা জরিমানা এবং ১ ম্যাচের জন্য মাঠের বাইরে থাকতে তাকে। এছাড়া দলের প্রত্যেক সদস্যের ১২ লাখ টাকা জরিমানা অথবা ম্যাচ ফি’র ৫০ শতাংশ দিতে হবে।

টুর্নামেন্টে প্রথম হার, সেই সঙ্গে জরিমানা- তাতে সিএসকে’র অধিনায়কের মন খারাপ হওয়ারই কথা। সেই সঙ্গে ম্যাচটি একপেশে বানিয়ে জিতে নেয় দিল্লি ক্যাপিটালস। যদিও সুরেশ রায়নার দুর্দান্ত হাফসেঞ্চুরি এবং শেষদিকে স্যাম কুরান ঝড়ে ভর করে চেন্নাই ১৮৮/৭ তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ ১৩৮ তোলেন। তাতে অনায়াসে লক্ষ্য পেরিয়ে যায় দিল্লি। ১০ বল বাকি থাকতে ৭ উইকেটের জয় পায় দিল্লি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102