ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁয় শীতার্তদের মধ্যে সেনাবাহিনীর কম্বল বিতরণ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪
  • ৭১ বার পঠিত

নওগাঁ জেলার রাণীনগরে গরিব ও দুঃস্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের ২৬ পদাতিক ব্রিগেডের অধীন ৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মাধ্যমে সেখানের শীতার্তদের মধ্যে ৪০০টি কম্বল বিতরণ করা হয়।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাপ্রধানের নির্দেশনায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ছাড়াও নানান জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগরে কম্বল বিতরণ করেন জিওসি ১১ পদাতিক ডিভিশন ও বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ২৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. রশিদুল ইসলাম, এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি এবং ৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মাহমুদুজ্জামান, পিএসসি। স্থানীয়রা সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102