ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁয় ১১ প্রতিষ্ঠানকে জরিমানা, ৩ চালের গুদাম সিলগালা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ৮৩ বার পঠিত

নওগাঁয় অনুমোদিত সীমার অতিরিক্ত ধান ও চাল মজুতের অপরাধে ১১টি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে তিনটি গুদাম সিলগালা করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে নওগাঁ সদর, মহাদেবপুর ও মান্দা উপজেলার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা করা হয়। মিডিয়া সেলে এ তথ্য জানান জেলা প্রশাসক গোলাম মওলা।

নওগাঁ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রবিন শীষ, মহাদেবপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা এবং মান্দায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু এসব অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত জানান, নওগাঁ সদরে মেসার্স তছিরন অটোমেটিক রাইসমিলকে অবৈধভাবে চাল মজুতের অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেসার্স আর এম রাইস মিলের মালিক রফিকুল ইসলামকে কৃষি বিপণন আইনে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তার তিনটি গুদাম সিলগালা করা হয়। মেসার্স এম এম অটোরাইসমিলকে তিন হাজার ১০০ মেট্রিক টন ধান মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া নওগাঁ শহরের হাজি মফিজ উদ্দিন অটোরাইসমিলে অনুমোদনবিহীন চাল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে মেসার্স জায়েদা ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে মেসার্স সুফিয়া অটোমেটিক রাইসমিলকে অনুমোদনবিহীন ধান ও চাল মজুতের দায়ে কৃষি বিপণন আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মহাদেবপুরে মেসার্স নাহার আরমান অটোমেটিক রাইসমিলে এক মাসের বেশি সময় ধান সংরক্ষণ করায় ৩০ হাজার টাকা, মেসার্স শাপলা অটোমেটিক রাইসমিলে ১৫ দিনের বেশি চাল সংরক্ষণ করায় ২০ হাজার টাকা এবং মেসার্স দাদা অটোমেটিক রাইসমিলে ১৫ দিনের বেশি চাল সংরক্ষণ করার অপরাধে ১০ হাজার জরিমানা করা হয়েছে।

এছাড়া মান্দা উপজেলার সাবাই হাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ধান মজুতসহ লাইসেন্স না থাকায় মিলমালিক ফয়জুল ইসলামকে ২০ হাজার এবং সুমন কুমারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, শনিবার নওগাঁয় ১১টি মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তিনটি গুদাম সিলগালা করা হয়েছে।

তিনি বলেন, ধান-চালের দাম নিয়ন্ত্রণে রাখতে গত মঙ্গলবার থেকে জেলার বিভিন্ন স্থানে মজুতবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102