ads
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁর নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণে যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতা আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

নওগাঁর নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণে যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতা আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা সদরের খাদ্য গুদামের সামনে পোস্ট অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নিয়ামতপুর সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব রকি (৩৫), সদর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সিরাজ উদ্দিন নিশান(২৩), উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য তোফায়েল আহমেদ (২৩) ও ওসমান গনি (১৯)।

স্থানীয়রা জানায়, তিনটি মোটরসাইকেল রাস্তা দিয়ে যাওয়ার সময় পোস্ট অফিসের সামনে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। এতে মোটরসাইকেল আরোহীরা মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী আরিফুজ্জামান বলেন, হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটলে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরে ককটেল বিস্ফোরণ ঘটানো ৫-৬ জনের পেছনে ধাওয়া করলে তারা দৌড়ে পালিয়ে যায়। তবে কি কারণে এমন ককটেল বিস্ফোরণ তা তিনি জানাতে পারেননি।

ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত যুবলীগ নেতা সিরাজ উদ্দিন নিশান বলেন, বিশ্বকাপের খেলা দেখার উদ্দেশে তিনমাথা মোড়ে যাওয়ার পথে ককটেল বিস্ফোরণ ঘটে। কি কারণে আমাদের লক্ষ্য করে এমন ঘটনা সেটি বুঝতে পারছি না। তবে এ ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার গোলাম রাব্বানী জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় নিয়ামতপুর থানার ওসি আসাদুজ্জামান বলেন, আলামত দেখে এটি ককটেল বিস্ফোরণ মনে হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102