ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁর নিয়ামতপুরে ভটভটি উল্টে নিহত ২

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৬৭ বার পঠিত

নওগাঁর নিয়ামতপুরে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

সোমবার (৮ জুলাই) দুপুরের দিকে উপজেলার টিএলবি সড়কের সাংশাইল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নিয়ামতপুর উপজেলার দামকুড়া গ্রামের শরিফ উদ্দিন (৬২) এবং একই উপজেলার বনগাঁপাড়া গ্রামের শামীম রেজা (২৮)।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুরের দিকে ভটভটিযোগে গরু কেনার উদ্দেশ্যে উপজেলার ছাতড়া হাটে যাচ্ছিলেন তারা। পথে সাংশাইল ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায় ভটভটি। এসময় গাড়ির নিচে চাপা পড়ে দুজন নিহত হন। আহত হন আরও সাতজন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102