ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁর মান্দা ইউনিয়ন যুবদলের দোয়া ও ইফতার মাহফিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৬৫ বার পঠিত

নওগাঁর মান্দায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশু রোগমুক্তি,সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, সাবেক এমপি মরহুম সামসুল আলম প্রামানিকসহ গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও ওসমান গণী শিশু সদন মাঠে ৪ নং মান্দা সদর ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় ৪ নং মান্দা সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান রিপু’র সঞ্চালনায় ও সভাপতি এরশাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম,যুগ্ম আহবায়ক আব্দুল জলিল,ডি.এম আব্দুল মালেক,এনামুল হক,সাদেকুল ইসলাম, শরিফুল ইসলাম বেলাল,সদস্য ও সাবেক সভাপতি মিজানুর রহমান নান্টু প্রমূখ।

এসময় ২নং ভালাইন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম,প্রসাদপুর দলিল লেখক সমিতি’র সভাপতি রেজাউন্নবী চঞ্চল,সাধারণ সম্পাদক ও নূরুল্যাবাদ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব আলম,মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন শাহানা, শামীম হোসাইন এবং জেলা ছাত্রদলের সহ অর্থ সম্পাদক আকিব জাওয়াদ চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন যুবদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102