ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁর রানীনগরে মাদকসহ আ.লীগ নেতার ছেলে আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২৭ বার পঠিত

নওগাঁর রানীনগরে ৭৫ পিস অ্যাম্পল ও তিন গ্রাম হেরোইনসহ সবুজ হোসেন (৩৬) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।

শনিবার রাতে আটক সবুজের বিরুদ্ধে রানীনগর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

আটককৃত সবুজ হোসেনের বাড়ি উপজেলা সদরের পশ্চিম বালুভরা গ্রামে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন ওরফে কাঠ আনোয়ারের ছেলে।

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবির) ওসি কেএম শামসুদ্দিন বলেন, মাদক বিক্রয়ের উদ্দেশ্যে রানীনগর উপজেলা সদরের পশ্চিম বালুভরা এলাকায় একজন অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে সেখানে অভিযান চালায়।

অভিযানে যুবক সবুজ হোসেনকে আটক করা হয়। আটককালে তার কাছ থেকে ৭৫ পিস অ্যাম্পল ও তিন গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

ডিবির ওসি আরও জানান, রাতে আটক সবুজের বিরুদ্ধে রানীনগর থানায় মাদক মামলা রুজু করা হয়। রোববার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102