ads
রবিবার, ১০ মে ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁয় গাড়ি থেকে পড়ে স্কুলছাত্রী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ২৮ বার পঠিত

নওগাঁর রাণীনগরে টমটম গাড়ি থেকে পড়ে ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী সাথী খাতুন (১২) নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাবার পথে উপজেলার বনমালীকুড়ী হঠাৎপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাথী উপজেলার সরিয়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে ও ওই এলাকার কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

নিহত সাথীর চাচা সাইদুর রহমান জানান, সাথী সকাল সাড়ে ৯টার দিকে একটি টমটম গাড়িতে চরে স্কুলে যাচ্ছিল।

পথিমধ্যে বনমালী কুড়ি হঠাৎপাড়া এলাকায় পৌঁছলে গাড়ি থেকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সাথীকে সিংড়া হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ।

ওসি বলেন, স্কুলছাত্রী মারা যাবার খবর শুনেছি। কোন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102