ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁয় চালকল-ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান, ৩২৬০০০ টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৩৪ বার পঠিত

চাল মজুত করে দাম বাড়ানোর অভিযোগের প্রেক্ষিতে নওগাঁর বিভিন্ন চালকল এবং ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) থেকে শুরু হওয়া অভিযানে বৃহস্পতিবার (২ জুন) দুপুর পর্যন্ত ১১ উপজেলায় মোট ৪২টি মামলা দায়ের হয়েছে। বিপরীতে তিন লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার পর্যন্ত জেলার সাপাহার উপজেলায় অভিযানে চারটি মামলা ও ২৪ হাজার টাকা জরিমানা আদায় হয়,সদর উপজেলায় দুটি মামলা ও ২০ হাজার টাকা জরিমানা, মহাদেবপুর উপজেলায় দুটি মামলা ও ৯০ হাজার টাকা জরিমানা, পত্নীতলা উপজেলায় ১২টি মামলা ও দুই লাখ ৩৪ হাজার টাকা ও আত্রাই উপজেলায় চারটি মামলা ও ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর আগে অভিযান চালিয়ে ১৮টি মামলা ও ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তবে অভিযানের মধ্যেও এখন পর্যন্ত নওগাঁর খুচরা বাজারে কমেনি চালের দাম। বাড়তি দামেই চাল কিনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।

নওগাঁ পৌর ক্ষুদ্র চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উত্তম কুমার সরকার বলেন, এখন পর্যন্ত পরিচালিত অভিযানের প্রভাব খুচরা বাজারে পড়েনি। আমরা যে মোকাম থেকে পাইকারি চাল কিনি, সেখান থেকে বাড়তি দামেই বস্তা আনতে হচ্ছে। তাই আমরাও বেশি দামে খুচরা বাজারে চাল বিক্রি করতে বাধ্য হচ্ছি। তবে সারা দেশে অভিযান অব্যাহত থাকলে আগামী সপ্তাহ থেকে দাম কমতে শুরু করবে বলে আশা করছি।

এদিকে চালের বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, যেভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে তাতে আগামী সপ্তাহের প্রথম থেকেই চালের দাম কমতে শুরু করবে বলে আশা করি। যতদিন চালের বাজার স্থির না হবে ততদিন অভিযান অব্যাহত রাখা হবে বেল জানান তিনি।

তবে সরকার ও প্রশাসনের পদক্ষেপে এমন কৃত্রিম সমস্যা সমাধান হবে না জানিয়ে সবাইকে সচেতন এবং হঠকারী আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান জেলা প্রশাসক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102