নওগাঁর ন্যাশনাল ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সকালে ক্লিনিকটিতে বিক্ষোভ করেন তার স্বজনরা।
শনিবার রাতে, সদর উপজেলার কুজাগাড়ি গ্রামের শাহনাজ পারভীন মৃত সন্তান প্রসব করেন। এরপর থেকে রক্তক্ষরণ হওয়ায় ক্লিনিকের গাইনি চিকিৎসক আফরিন জাহান লাকিকে বার বার ফোন দেয়া হলেও তিনি বিষয়টিতে গুরুত্ব দেননি। ভোরে মারা যান ওই গৃহবধূ। এ বিষয়ে চিকিৎসক কোনও কথা বলতে রাজি হননি।
তবে, ক্লিনিকের পরিচালক জানিয়েছেন, ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনায় রোগীর পরিবার আইনের আশ্রয় নিতে চাইলে আইনের মাধ্যমে তার জবাব দেয়া হবে।
এদিকে এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।