ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁয় পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত অন্তত ৩৫ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

নওগাঁয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ৩৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে কেডির মোড় জেলা বিএনপির কার্যালয়ে এ সংঘর্ষ হয়।

জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরে পুলিশ লাঠিপেটা শুরু করলে বিএনপির নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।

এক পর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা আবারও জড়ো হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিযন্ত্রণে নিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে। এ সময় আশ পাশে দোকানপাটে ব্যাপক ভাংচুর চালায় নেতাকর্মীরা। এতে পুলিশসহ ৩৫ জন আহত হয়েছে।

জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া জানান, বিএনপির নেতাকর্মীদের পাল্টা আঘাতে তাদের ৬ জন পুলিশ আহত হয়েছে। অন্যদিকে জেলা বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম জানান, তাদের অন্তত ৩৫ জন নেতাকর্মী আহত। এর মধ্যে ৭ জন নেতা রাবার বুলেটসহ গুলিবিদ্ধ হয়েছে।

আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মাঝে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102