নওগাঁর রানীনগর উপজেলায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পর্শে কোরবান সরদার (৩৬) নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে সদরে এসাহাক টাওয়ারের নির্মাণাধীন ওই ভবনে এ ঘটনা ঘটে।
উপজেলার গোনা দীঘিপাড়া গ্রামের কুনু সরদারের ছেলে কোরবান সরদার নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
রানীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, উপজেলার সদর বাজারের বটতলী এলাকায় প্রায় পাঁচ মাস ধরে এসাহাক টাওয়ারের নির্মাণকাজ চলছে।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি সেচ দেওয়ার জন্য মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে স্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যান কোরবান।