ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁয় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৩১ বার পঠিত

নওগাঁর মান্দায় ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার প্রসাদপুর বাজারের ফয়সাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দুপুর আড়াইটার দিকে তার সিজার করা হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা সঙ্কটাপন্ন হয়ে পড়ে। পরে রামেক হাসাপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে মারা যান ওই প্রসূতি।

মৃতের নাম আকলিমা বেগম (৩২)। তিনি নুরুল্লাবাদ ইউনিয়নের জোতবাজার এলাকার আব্দুল মান্নান ওরফে মান্নুর স্ত্রী। আকলিমা বেগম এর আগে পরপর দুবার সিজারিয়ানের মাধ্যমে সন্তানের জন্ম দেন। তৃতীয় সন্তান জন্ম দেওয়ার জন্য শনিবার বেলা ১১টার দিকে ফয়সাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে তাকে ভর্তি করা হয়েছিল।

প্রসূতি আকলিমা বেগমের ভাতিজা মাহাবুর রহমান সুমন বলেন, চাচি আকলিমার প্রসব ব্যথা শুরু হলে সিজারের জন্য শনিবার বেলা ১১টার দিকে ফয়সাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। দুপুর আড়াইটার দিকে অপারেশনের মাধ্যমে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। মাহাবুর রহমান সুমন আরও বলেন, অপারেশনের পর রোগীর রক্তক্ষরণ বন্ধ হয়নি। ক্রমেই তার অবস্থার অবনতি হতে থাকে। এ অবস্থায় বিকেল ৫টার দিকে একটি মাইক্রোবাসে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
রোগীর আরেক স্বজন কছিম উদ্দিন অভিযোগ করে বলেন, অপারেশনের বিশেষজ্ঞ চিকিৎসক ও অজ্ঞানের চিকিৎসক ছাড়াই ক্লিনিক মালিক জিয়াউর রহমান জিয়া ডাক্তার না হয়েও নিজেই অপারেশন করেন। এতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু ঘটে। ঘটনায় ক্লিনিক মালিক জিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

ক্লিনিক মালিক জিয়াউর রহমান জিয়া বলেন, হাবিবুল হাসান নামে একজন চিকিৎসক দিয়ে আকলিমা বেগমের অপারেশন করা হয়েছে। সেখানে অজ্ঞানের কোনো চিকিৎসক ছিলেন না বলেও স্বীকার করেন তিনি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ক্লিনিক মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, বিষয়টি অবহিত হয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে একজন অফিসার পাঠানো হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102