ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁয় মায়ের সঙ্গে দেখা করানোর কথা বলে ধর্ষণ করল প্রেমিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

নওগাঁর মহাদেবপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে (২০) ধর্ষণ মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১১ এপ্রিল) সকালে উপজেলা সদরের জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে শনিবার (১০ এপ্রিল) দিনগত রাতে ধর্ষণের শিকার ওই কলেজ ছাত্রীর মা বাদী হয়ে মহাদেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত নাহিদুজ্জামান নান্নু (৩০) মহাদেবপুর সদর ইউনিয়নের মডেল স্কুলপাড়া গ্রামের আবুবকর সিদ্দিক খোকনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রী ও নান্নুর পরিবার একই এলাকায় বসবাস করে। প্রায় দুই বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। গত ২২ মার্চ দুপুর আড়াইটায় ওই কলেজ ছাত্রীর কথিত প্রেমিক নান্নু তার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার কথা বলে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে কেউ না থাকার সুযোগে ওই ছাত্রীকে ধর্ষণ করে।

এই ঘটনার বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, ‘গ্রেপ্তার নান্নুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ২২ ধারায় জবানবন্দী রেকর্ড করে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা নওগাঁ সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102