ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নকলার সেই এসিল্যান্ডকে জামালপুরে বদলি

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৭৫ বার পঠিত

দেশ রূপান্তর নকলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে কারাদণ্ড দেওয়া শেরপুর নকলার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মো. শিহাবুল আরিফকে জামালপুর সদরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলি করা হয়েছে।

গত ৫ মার্চ উপজেলা ইউএনও সাদিয়া উম্মুল বানিনের নির্দেশে এসিল্যান্ড শিহাবুল আরিফ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাংবাদিক রানাতে ৬ মাসের কারাদণ্ডের দেন।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কমিশনার উম্মে সালমা তানজিয়ার স্বাক্ষরিত এক আদেশে ওই এসিল্যান্ডকে জামালপুর সদর সহকারী কমিশনার (ভূমি) অফিসে বদলি করা হয়েছে। বদলির আদেশে নতুন কর্মস্থলে যোগদানের তারিখ উল্লেখ করা হয়নি। শেরপুর জেলা প্রশাসক বলেছেন, রিলিস দিলেই তিনি জামালপুরে যোগদান করতে পারবেন।

জানা গেছে, গত ২০২২ সালের ২১ জুন নকলা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন মো. শিহাবুল আরিফ। বদলির বিষয়ে এসিল্যান্ড শিহাবুল আরিফ ফোন করে পাওয়া যায়নি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

শিহাবুল আরিফের বদলির বিষয়ে শেরপুর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম বলেন, তার বদলির আদেশ হয়েছে কিন্তু তাকে এখনো রিলিস দেওয়া হয়নি। আমি তাকে রিলিস দিলেই উনি জামালপুরে চলে যাবেন। কখন তাকে রিলিস দেওয়া হবে এই ব্যাপারে জেলা প্রশাসক কিছু বলেননি। তবে অতি দ্রুতই রিলিস দেওয়া হবে বলে তিনি জানান।

জামালপুর জেলা প্রশাসক মো. শফিউর রহমান বলেন, শিহাবুল আরিফের বদলির আদেশ হয়েছে। তিনি এই সপ্তাহেই জামালপুর সদরে সহকারী কমিশনার ভূমি পদে যোগদান করবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102