ads
সোমবার, ১১ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নকলায় অননুমোদিত গানের আসর! ২ দর্শককে জরিমানা , লাপাত্তা আয়োজকরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার নকলা পৌর সভার লাভা এলাকায় অননুমোদিত নাচ-গানের আসরে ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে আয়োজক ও কলাকৌশলিরা লাপাত্তা হয়ে গেলেও, ৫০০ টাকা করে জরিমানা গুণতে হয়েছে ২ দর্শক-শ্রুতাকে। তাছাড়া জব্দ করা হয়েছে মঞ্চের সাজসজ্জায় ব্যবহৃত ডেকোরেশনের বেশ কিছু মালামাল ও মালিক বিহীন একটি মোটরসাইকেল। জব্দকৃত মালামাল গুলো বর্তমানে নকলা থানার পুলিশি হেফাজতে রয়েছে।

জানা গেছে, প্রশাসন বা কারও কোন প্রকার অনুমতি না নিয়ে গত রাতে পৌরসভার লাভা এলাকায় ঝাঁকঝমক পূর্ণ ভাবে নাচ-গানের আয়োজন করায়, সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নকলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন।

এ আদালত পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নকলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান জানান, করোনা ভাইরাস (কোভিট-১৯) এর সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা যথাযথ ভাবে না মানায় এবং কোন প্রকার অনুমতি না নিয়ে ঝাঁকঝমক পূর্ণ ভাবে নাচ-গানের আয়োজন করায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। কিন্তু ভ্রাম্যমান আদালতের কথা যেকোন মাধ্যমে শুনতে পেরে আগেভাগে আয়োজক ও কলাকৌশলিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিক বিহীন একটি মোটরসাইকেল ও মঞ্চের সাজসজ্জায় ব্যবহৃত ডেকোরেশনের বেশ কিছু মালামাল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

তাছাড়া করোনা ভাইরাস (কোভিট-১৯) এর সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা না মানায় ও মাস্ক ব্যবহার না করায় নাচ-গান শুনতে বা দেখতে আসা ২ জনকে ৫০০ টাকা করে মোট এক হাজার টাকা অর্থদন্ড করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102