ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নকলায় অননুমোদিত সরিষা তেল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩৪ বার পঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অননুমোদিত সরিষা তেল প্রস্তুতকারী কারখানার এক মালিককে ৫০ হাজার টাকা ও এক বেকারীর মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া ওই অননুমোদিত তেল প্রস্তুতকারী কারখানার দুই মিনার মার্কা ছোট-বড় ৩০ বোতল সরিষা তেল জব্দ করা হয়।

১০ মে সোমবার দুপুরের দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদের নেতৃত্বে বাংলাদেশ সট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)-এর কর্মকর্তা ও পুলিশ বিভাগের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

নকলা শহরের পশ্চিম বাজারে বাংলাদেশ সট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়া বানিজ্যিক উদ্দেশ্যে সরিষার তেল প্রস্তুত, মজুদ ও বিক্রি করার অপরাধে দুই মিনার মার্কা সরিষা তেল প্রস্তুতকারী কারখানার মালিক মো. ওয়ালী উল্লাহকে বিএসটিআই আইন ২০১৮ এর ১৫ লঙ্ঘন করার ৫০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় শাহীন বেকারীর মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বেকারীর মালিক দোকানে না থাকায় তার স্ত্রী মোছা. জলি বেগম ও দুই মিনার মার্কা সরিষা তেল প্রস্তুতকারী কারখানার মালিক মো. ওয়ালী উল্লাহ নিজে তাদের নির্ধারিত জরিমানার টাকা পরিশোধ করেন।

এসময় বাংলাদেশ সট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)-এর ময়মনসিংহ বিভাগীয় অঞ্চলের সহকারী পরিচালক প্রকৌশলী শশী কান্ত দাস, ফিল্ড অফিসার প্রকৌশলী মো. নজরুল ইসলাম, পরিদর্শক জয়দেব রাজবংশীসহ বিএসটিআই-এর বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, থানার এসআই আবু বক্করসহ পুলিশ সদস্য ও স্থানীয় কয়েকজন ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ জানান, বাংলাদেশ সট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়া বানিজ্যিক উদ্দেশ্যে সরিষার তেল প্রস্তুত, মজুদ ও বিক্রি করার অপরাধে দুই মিনার মার্কা সরিষা তেল প্রস্তুতকারী কারখানার মালিক মো. ওয়ালী উল্লাহর বিষয়ে প্রসিকিউশন দাখিল করেছেন বিএসটিআই-এর ময়মনসিংহ বিভাগীয় অঞ্চলের পরিদর্শক জয়দেব রাজবংশী এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় শাহীন বেকারীর মালিকের বিষয়ে প্রসিকিউশন দাখিল করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ নিজে।

পরিবেশ ও জনস্বাস্থ্যের হুমকি, প্রানহানীকর বা প্রানের হুমকি এমন কোন অননুমোদিত পণ্য বাজারে বিক্রি হতে দেখলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করতে ভ্রাম্যমান আদালতের পক্ষ থেকে সকলকে বলা হয়। কোথাও কোন প্রকার ভেজাল ও নিষিদ্ধ পন্য বেচা-কেনা করতে দেখা গেলে বা প্রমান পাওয়া গেলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ জানান। আদালতের নির্বাহী বিচারক কাউছার আহাম্মেদ বলেন, দেশ ও জাতির কল্যাণে তথা জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102