ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নকলায় আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

নকলা উপজেলা প্রতিনিধি; শেরপুরের নকলায় আভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। ৫ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা খাদ্য বিভাগ ও ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে স্থানীয় খাদ্য গুদামে এ সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্য শস্য সংগ্রহ এবং মনিটরিং কমিটির সভাপতি জাহিদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন।
অন্যান্যের মাঝে উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা নকলা এল এসডি রেজাউল করিম, মিল মালিক সমিতির সভাপতি জয়েন উদ্দিন, সাধারণ সম্পাদক মির্জা জাহাঙ্গীর আলম বুলবুল উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা এল এসডি রেজাউল করিম জানান, চলতি মওসুমে ৪২৩ মেট্রিকটন ধান, ৬০২ মেট্রিকটন সেদ্ধ চাল ও ৫৭ মেট্রিকটন আতপ চাল সংগ্রহের লক্ষে স্থানীয় ২৮টি মিলের সাথে চুক্তি করা হয়েছে।
প্রতি কেজি ধানের দাম ২৬ টাকা, সেদ্ধ চাল ৩৭ টাকা ও আতপ চাল ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102