ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নকলায় কুকুরের কামড়ে আহত ১৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। রোববার (১৮এপ্রিল) সকাল থেকে সোমবার (১৯এপ্রিল) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। বেওয়ারিশ কুকুরের কামড়ে ক্ষতবিক্ষতের এ ঘটনায় উপজেলায় আতঙ্ক বিরাজ করছে।

আহতরা হলেন, শেরপুর সদর উপজেলার আনিনাপাড়া এলাকার চান মিয়ার পুত্র মুক্তার (৮), নকলা উপজেলার ভূর্দি এলাকার মমিনের পুত্র অন্তর (২০), পৌরসভাধীন চরকৈয়া গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র আবু বক্কর সিদ্দিক (২৪), আইয়্যুব আলীর পুত্র জনি (৫), মারফত আলীর পুত্র হাবেজ (১৫), শাহাপাড়া এলাকার মঙ্গল সাহার পুত্র নিরব সাহা (১০), দক্ষিন নকলার সুমন মিয়ার কন্যা আফিয়া (৪), আড়িয়াকান্দার মৃত. তফিজ উদ্দিনের পুত্র আ: রহমান (৪৫), ইমান আলীর কণ্যা খুসু মনি (৭), বালিয়াদির মফিজ উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম (১৪), হোসেন আলীর পুত্র আমবাজ আলী (৪৭), বানেশ্বর্দীর হাবিবুর রহমানের পুত্র নূর হোসেন (৪২), রইজ উদ্দিনের পুত্র মুক্তার (১৯), আক্কাস আলীর পুত্র আ: মান্নান (৫০), বিবিরচরের মৃত. ইসমাইলের পুত্র নজরুল ইসলাম (৭০)।

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রোববার দিনে ১৩ জন ও সোমবার সকাল পর্যন্ত আরো দুইজনসহ মোট ১৫জন কুকুরের কামড়ে আহত হয়ে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য অনেককেই শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102