ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নকলায় গণপদ্দী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৩৯ বার পঠিত

নকলা উপজেলা প্রতিনিধি; শেরপুরের নকলা উপজেলার ১নং গণপদ্দী ডিজিটাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামছুর রহমান আবুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ইউপি সদস্যরা। রোববার সকালে গণপদ্দী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ইউপি সদস্য শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, ফেরদেসৈ আহম্মেদ ও সাইফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ইউপি চেয়ারম্যান শামছুর রহমান আবুল দীর্ঘ ৩ বছর যাবৎ ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দূর্ণীতি করে আসছে। ইউপি সদস্যদের নামে প্রাপ্য ভিজিডি কার্ড, দারিদ্র কর্মস‚চী, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃ ও পুষ্টি ভাতা, রেশন কার্ড, কোভিড-১৯ এর আনুসাঙ্গিক অনুদান, এলজিএসপির বরাদ্দ, কাবিখা ও কাবিটা কর্মসূচিসহ ইউপি সদস্যদের মাসিক সম্মানী ভাতা থেকেও বঞ্চিত করে আসছেন।
ইউপি চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অনিয়মসহ নানান কাজ করে আসছেন। এ বিষয়ে ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন বলেও উল্লেখ্য করেন। এছাড়াও তাদের প্রাপ্য অধিকার ফেরত পেতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
সরকার প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করে দিলেও তিনি সেখানে অফিস না করে তার নিজ এলাকায় একটি টিন সেট ঘরে পরিষদের সমস্ত কাজ পরিচালনা করেন বলেও স্থানীয়রা অভিযোগ তুলে।
ইউপি চেয়ারম্যান শামছুর রহমান আবুলের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী সব বন্টন করে দিয়েছি। আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102