ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নকলায় নতুন ভাতা ভোগীদের মাঝে কার্ড বিতরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলায় সমাজসেবা অধিদপ্তরাধীন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় শতভাগ ভাতার আওতায় বয়স্ক নারী-পুরুষ ও বিধবা নারীদের মাঝে ভাতার নতুন কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

১৩ এপ্রিল মঙ্গলবার উপজেলার পাঠাকাটা ইউনিয়ন পরিষদ চত্বরে শতভাগ ভাতার আওতায় ভাতার নতুন কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, ইউনিয়ন সমাজ কর্মী মোফাখখারুল ইসলাম, ইউপির প্যানেল চেয়ারম্যান-১ মো. মোজাম্মেল হক, ইউপি সদস্য মফিজুল ইসলাম, ইউপি সচিব জাহিদ নেওয়াজ, নকলা প্রেসক্রাবের সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন ও দপ্তর সম্পাদক মো. সেলিম রেজাসহ পাঠাকাটা ইউনিয়নের দুই শতাধিক সুবিধাভোগী বয়স্ক নারী-পুরুষ ও বিধবা নারী, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউনিয়ন সমাজ কর্মী মোফাখখারুল ইসলাম জানান, পাঠাকাটা ইউনিয়নে শতভাগ বয়স্ক ও বিধবা ভাতা কর্মসূচির আওতায় ২৭৪ জন বয়স্ক ও বিধাবা ২০৪ জন নারীকে নতুন করে ভাতার আওতায় আনা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102