ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নকলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক (মইই) মোহাম্মদ এমদাদ উল্লাহ। ৬ ডিসেম্বর সোমবার মহাপরিচালক মোহাম্মদ এমদাদ উল্লাহ-এর নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে সমাপ্ত হওয়া ও চলমান সকল উন্নয় প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

৫ সদস্য বিশিষ্ট পরিদর্শন টিমের সদস্যবৃন্দ ছাড়াও এসময় উপস্থিত ছিলেন- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) তুষার মোহন সাধু খাঁ, স্থানীয় সরকার শেরপুরের উপপরিচালক (উপসচিব) এ.টি.এম জিয়াউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জামাল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নকলার উপসহকারী প্রকৌশলী রুমানা জান্নাতসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ পরিদর্শন যাত্রায় তাঁরা দেশের ৩২টি পৌরসভা প্রকল্পের আওতায় ১.৭৫ কিলোমিটার প্রাইমারি ড্রেন, নবনির্মিত উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল ভবন, পিইডিপি-৩ প্রকল্পের আওতায় নির্মিত ওয়াশব্লকসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102