ads
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নকলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলায় চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে ১২ ডিসেম্বর শনিবার ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ শীর্ষক সেমিনার, উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এসকল কর্মসূচি পালন করা হয়। তাছাড়া অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ১২ বছরের সাফল্য ও অর্জন প্রজেক্টরের মাধ্যমে উপস্থিতিদের সামনে তুলে ধরা হয়।

এ দিবস উদযাপন উপলক্ষে ভার্চুয়াল মাধ্যমে প্রতিযোগিতায় অংশ গ্রহণ এবং উপজেলা পরিষদ মিলনায়তনে সরাসরি সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। উপজেলা তথ্য ও যোগাযোগ কর্মকর্তা সাইমুন শাহনাজের সঞ্চালনায় সরাসরি অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস প্রমুখ।
বক্তারা বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের কথা শুনে একসময় মানুষ না বুঝেই হাসি-ঠাট্টা করেছে। কিন্তু বর্তমানে ডিজিটাল বাংলাদেশ শুধু কথায় নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার দক্ষ পরিচালনার বদৌলতে এদেশ এখন বিশ্ব দরবারে ডিজিটাল ক্ষেত্রে রোল মডেলে পরিণত হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, চিকিৎসাসহ দেশের সব কয়টি গুরুত্বপূর্ণ সেক্টরে আধুনিক প্রযুক্তির ছোঁয়া লেগেছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তাফা, বিএডিসি হিমাগারের উপপরিচালক (টিসি) কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল আহাদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আরেফিন পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সুলতানা লায়লা তাসনীম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মকবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা অফিসার মো. আলমগীর হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নকলার উপসহকারী প্রকৌশলী রুমানা জান্নাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমিনসহ উপজেলায় কর্মরত সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনলাইন ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতা সমূহ সঠিক ভাবে পরিচালনা ও মূল্যায়নের জন্য সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ ও উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি) অফিসার মো. মোশাররফ হোসেন বিচারকের দায়িত্ব পালন করেন। পরে অতিথিবৃন্দরা বিজয়ীদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলেদেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102