ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নকলায় বৈধ লাইসেন্স না থাকায় ৩ করাতকল মালিককে জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৩৮ বার পঠিত

নকলা প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলায় তিনটি করাতকলের মালিককে প্রতিজনে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি অনুমোদন না নিয়ে করাতকল চালানোর দায়ে তাদের ওই জরিমানা করা হয়। আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ এ অর্থদন্ডাদেশ প্রদান করেন।

২২ মার্চ সোমবার সন্ধ্যার দিকে পৌরসভার জালালপুর এলাকার বিভিন্ন স্থানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ এ আদালত পরিচালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের নির্দেশে উপজেলার লাইসেন্সবিহীন অবৈধ ৩টি করাতকলে অভিযান চালানো হয়। এসময় মোবাইল কোর্ট বসিয়ে ৩টি করাতকলের মালিকদের বিরুদ্ধে পৃথক ৩টি মামলায় এ জরিমানা আদায় করা হয়।

উপজেলা বন বিভাগের কর্মকর্তা ওয়ালি উল্লাহ মতিন এবং পুলিশ বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। এসময় পুলিশ বিভাগের সদস্য, বিভিন্ন করাত কলের মালিক ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ জানান,

বৈধ লাইসেন্স না থাকার কারণে ৩ করাত কলের ৩ মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়। বৈধ লাইসেন্স ছাড়া করাত কল না চালোনোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।

যে সমস্ত করাতকলের লাইসেন্স নেই, তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102