ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নকলায় ভোগ্যপণ্য অবৈধভাবে মোড়কজাত করে বিক্রি করার অপরাধে জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৪৯ বার পঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলায় বিভিন্ন ভোগ্যপণ্য অবৈধভাবে মোড়কজাত করে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর আওতায় একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলার টালকী ইউনিয়নের সাইলামপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করার পরে, তাৎক্ষণিক আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ বলেন, মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুব স্যারের নির্দেশনা ও পরামর্শে এ অভিযান চালানো হয়। এসময় নকলা থানার বেশ কয়েকজন পুলিশ সদস্য, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার রাশেদুল কিবরিয়াসহ স্থানীয় সাংবাদিকগন ও এলাকার গান্যমান্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ বলেন, যেকোন ভেজালের বিরুদ্ধে জেলা ও উপজেলা প্রশাসন, পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর, পুলিশ বিভাগসহ জনপ্রতিনিধিগণ সদা তৎপর রয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের হুমকি বা প্রাণ নাশের হুমকি এমন কোন নিষিদ্ধ পণ্য উৎপাদন, বিপণন ও বেশা-কেনা হতে দেখলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট দপ্তরে বা কর্মকর্তাদের অবহিত করতে সকলকে অনুরোধ জানানো হয়। কোথাও কোন প্রকার ভেজাল ও নিষিদ্ধ পণ্য বেচা-কেনা করতে দেখা গেলে বা প্রমান পাওয়া গেলে, এর বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102