ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নকলায় মাস্ক না পরায় ১১ জনের জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবেলায় মাস্ক ব্যবহার না করায় এক মাস্ক বিক্রেতাসহ ১১ জনকে ২ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

২২ মার্চ সোমবার শেষ বিকেলে নকলা শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১১ জনকে প্রতিজনে ২০০ টাকা করে মোট ২ হাজার ২০০ টাকা জরিমানা করেন আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ। আদালত পরিচালনা কালে পথচারী, দোকানি, ব্যবসায়ী ও খরিদদারকে করোনা ভাইরাস (কোভিট-১৯) এর দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা সম্পর্কে অবহিত করা হয়। তাছাড়া মাস্ক পরিধানে সকলকে সচেতন করা হয়। এসময় পুলিশ বিভাগের সদস্য ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ জানান, মাস্ক ব্যবহার না করায় বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১১ জনকে জরিমানা করা হয়েছে।

বাংলাদেশে করোনা ভাইরাস (কোভিট-১৯) এর দ্বিতীয় ঢেউয়ের ক্ষতিকর প্রভাব পড়েছে। কোভিট-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যাপক প্রচারণা ও এর প্রভাব সম্পর্কে সকলকে অবহিত করা সকলের নৈতিক দায়িত্ব। তাই নিজে মাস্ক পরিধান করে অন্যকে মাস্ক পরিধান করতে সকলকে সচেতন করা উচিত বলে তিনি মনে করেন। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102