ads
সোমবার, ১১ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নকলায় সড়ক পরিবহন আইন না মানায় ৪ মোটরসাইকেল চালককে জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৩৫ বার পঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলায় সড়ক পরিবহন আইন-২০১৮ যথাযথ ভাবে না মেনে মোটরসাইকেল চালানোর অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ মোটরসাইকেল চালকের কাছে থেকে প্রতিজনে ৫০০ টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুব’র নির্দেশনায় ২৫ অক্টোবর রোববার সন্ধ্যার পূর্বমুহুর্তে নকলা পৌরসভার উত্তর বাজার (নালিতাবড়ী মোড়) এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ। এ আদালত পরিচালনায় সহায়তা করেন বাংলাদেশ পুলিশ বিভাগের নকলা থানার পুলিশ।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ যথাযথ ভাবে না মেনে মোটরসাইকেল চালানোর অপরাধে বিশেষ করে মোটরসাইকেল চালানোর সময় মাথায় হেলমেট ব্যবহার না করা, অতিরিক্ত যাত্রী বহন করা ও লাইসেন্স বিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে ৪ মোটরসাইকেল চালককে সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় আলাদা ৪টি মামলার মাধ্যমে প্রতি মামলায় ৫০০টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এ আলাদতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102