ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের কর্মপরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলায় ‘নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাব’-এর আগামীর কর্মপরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা অুনষ্ঠিত হয়েছে। সিনিয়র সাংবাদিক মোহাম্মদ হযরত আলীসহ অন্যান্য সিনিয়র সাংবাদিকদের সাথে ক্লাবটির সদস্যদের মতবিনিময় সভা অুনষ্ঠিত হয়।

১৬ জানুয়ারি শনিবার বিকেলে উপজেলার ডাক বাংলো চত্তরে নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. নূর হোসেনের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার নকলা উপজেলা সংবাদদাতা মমিনাকান্দা আল আমিন দাখিল মাদ্রসার সুপার মাওলানা মোহাম্মদ হযরত আলী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত তরুণ সাংবাদিকের সংগঠন নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক দৈনিক আলোকিত বাংলাদেশ ও দ্যা ডেইলী এশিয়ান এজ পত্রিকার প্রতিনিধি মো. মোশারফ হোসাইন, নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি চারু বার্তা প্রতিনিধি নাহিদুল ইসলাম রিজন, যুগ্ম সাধারণ সম্পাদক তৃণমূল বার্তা প্রতিনিধি মোশাররফ হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক এবি ৭১ টিভি প্রতিনিধি শিমানুর রহমান সুখন, দপ্তর সম্পাদক জাগরণ নিউজ প্রতিনিধি সেলিম রেজা, তথ্য ও প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক আমার নিউজ প্রতিনিধি আসাদুজ্জামান সৌরভ, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক উত্তরের আলো প্রতিনিধি আব্দুল্লাহ আল-আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সরেজমিন বার্তা প্রতিনিধি মো. সুজন মিয়াসহ সংগঠটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার মূখ্য আলোচক মোহাম্মদ হযরত আলী তাঁর বক্তব্যের শুরুতেই নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যদের লেখার গুণগত মানের ভূয়শী প্রশংসা করেন। তিনি বলেন নতুন কিন্তু বিজয়ী, এ কথাটি এমনি এমনি প্রতিষ্ঠিত হয়নি। বিশ্বব্যাপী তরুণরা যেকোন কাজে সফলতা এনেছে বলেই এই মহান উক্তিটি আজ বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে। তিনি নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের আগামী দিনের কর্মপরিকল্পনা বিষয়ক পরামর্শ মূলক বিস্তারিত আলোচনায় আরও বলেন- বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তরুণদের কোন জুড়ি নেই। তবে বিভিন্ন অপকৌশলে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষে মফস্বল সাংবাদিকরা প্রতিহিংসার আগুণে জ্বলে বেশি। এছাড়াও অপসাংবাদিকতার জগতে নিজেরা মানসম্মান হারিয়ে অস্তিত্ব সংকটে পড়ার বহু নজির রয়েছে; পাশাপাশি অন্যদেরকেও মানহানী করার নজিরও আছে। তাই সত্য, নিরেপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যদের প্রতি আহবান জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102