ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নকলা ও নালিতাবাড়ী পৌরসভায় আ’লীগের প্রার্থীরা বিজয়ী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

শেরপুর প্রতিনিধি: তৃতীয় ধাপে অনুষ্ঠিত শেরপুরের নালিতাবাড়ী ও নকলা পৌরসভা নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও নকলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন। ৩০ জানুয়ারি শনিবার রাতে ভোট গণনা শেষে স্ব-স্ব উপজেলা নির্বাচন অফিস থেকে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তাদের বিজয়ী ঘোষণা করা হয়।

শনিবার রাত ৭ টায় নালিতাবাড়ীর সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার বিল্লাল হোসেন এবং নকলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার তারেক আজিজ এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, নালিতাবাড়ী পৌরসভায় ১২ হাজার ৯৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আবু বক্কর সিদ্দিক (নৌকা)। তার নিকটতম প্রার্থী বিএনপি মনোনীত আনোয়ার হোসেন পেয়েছেন ২ হাজার ৪১১ ভোট। নির্বাচনে মেয়র পদে দুই জন প্রার্থী ছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ ও সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

অন্যদিকে, নকলা পৌরসভা নির্বাচনের বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ১২ হাজার ৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাফিজুর রহমান লিটন (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান (নারিকেল গাছ) পেয়েছেন ৪ হাজার ১৫০ ভোট। আর বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক রিপন পেয়েছেন পেয়েছেন ২ হাজার ৯৮৫ ভোট। নকলা পৌরসভায় মেয়র প্রার্থী ৪ জন ছাড়াও সংরক্ষিত ওয়ার্ড সদস্য প্রার্থী ১৫ জন, সাধারণ ওয়ার্ড সদস্য ৩৮ জন মোট ৫৭ জন প্রার্থী লড়েছেন নির্বাচনী যুদ্ধে।

উল্লেখ্য, নালিতাবাড়ী পৌরসভায় মোট ভোটার ২২ হাজার ১৩৩ জন। তার মধ্যে পুরুষ ১০ হাজার ৬৩১ জন আর নারী ১১ হাজার ৫০২ জন আর নকলা পৌরসভায় মোট ভোটার ২৭ হাজার ১৫৯ জন। তার মধ্যে পুরুষ ১৩ হাজার ৮ জন, নারী ১৪ হাজার ১৫১ জন।

সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত। এই পৌরসভাতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102