ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নকলা পৌর শহরে আদালতের আদেশ অমান্য করে বহুতল ভবন নির্মানের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত


শেরপুর প্রতিনিধি
; শেরপুরের নকলা পৌর শহরের বিল্ডিং কোড না মেনে এবং আদালতের আদেশ উপেক্ষা করে পাশর্^বর্তীর বসতঘরের সীমানার ভিতর ঢুকে সীমানা প্রাচীর ও বহুতল ভবন নির্মানের অভিযোগ উঠেছে নকলা পাইলট স্কুলের প্রধান শিক্ষক ওমর আলীর বিরুদ্ধে।

ভুক্তভোগির অভিযোগ, দীর্ঘদিন যাবত পৈতৃক সূত্রে পাওয়া জমিতে বসতবাড়ি করে থাকছে আঞ্জুয়ারা বেগম শাপলা ও তার পরিবার। তার বসতবাড়ির পাশে ওই অভিযুক্ত শিক্ষকের জমি থাকায় তিনি বার বার দখলের চেষ্টা করছে। এমনকি উচ্ছেদেরও হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত। ইতোমধ্যে সীমানার খুঁটি উঠিয়ে দখলে নিয়ে ভবন তৈরির কাজ শুরু করেছেন। বাঁধা দিতে গেলে ওই শিক্ষক ও তার লোকজন শাপলা বেগমকে তিন দফায় মারধর করেন। এনিয়ে স্থানীয়দের মাধ্যমে কোন সমাধান না পেয়ে আদালতের আশ্রয় নেন। পরে ২০১৮ সালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ২৪৬/২০১৮ নং মোকাদ্দমা দায়ের করলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর নালিশি ভূমি দখলে আছে কিনা তার দেখার জন্য সরেজমিনে তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য নকলা সদর ইউনিয়ন ভূমি অফিসকে নির্দেশ দেন। ইউনিয়ন ভূমি উপসাহ কর্মকর্তা নকলা সদর ইউনিয়ন ভূমি তদন্তে গিয়ে স্থানীয় নিরপেক্ষ লোকদের সাথে কথা বলে নালিশি (বিআরএস) ৭৯০ দাগের ভূমি সেই অভিযোগকারীর দখলে আছেন। পরে তদন্তকারীগণ প্রতিবেদন দাখিল করেন। পরে বিজ্ঞ আদালত বিবাদীগণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আদেশ করেন। মামলাটি এখনো বিচারাধীন থাকার পরও তা অমান্য করে ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন অভিযুক্ত শিক্ষক উমর আলী মাষ্টার, কাজল রেখা ও রফিকুল ইসলাম আর্মি। এমনকি মানছে না বিল্ডিং কোডও।

অভিযুক্ত প্রধান শিক্ষক ওমর আলী জানান, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। আমি আমার সীমানার মধ্যেই আছি।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, আদালতের নির্দেশ অমান্য করা কোনভাবেই যাবে না। যদি অমান্য করে থাকে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102