ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নকলা প্রেসক্লাবের নির্বাচনে ১৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলার নকলা প্রেসক্লাবের নির্বাচনে বিভিন্ন পদে ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন প্রেসক্লাব নির্বাচন কমিশন। ১৮ মার্চ বৃহস্পতিবার প্রার্থীদের জমাকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সন্ধ্যা ৭ টার দিকে প্রেসক্লাব নির্বাচন কমিশন এসকল মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

মনোনয়নপত্র বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে- সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন, প্রচার প্রকাশনা সম্পাদক পদে ১ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১ জন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক পদে ১ জন ও দপ্তর সম্পাদক পদে ১ জন।

বৈধ মনোনয়নপত্রের ভিত্তিতে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় গোপন ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। তাছাড়া কোষাধ্যক্ষ, প্রচার প্রকাশনা সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে ১ জন করে বৈধ মনোনয়নপত্র থাকায় এ ৫টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৫ জন নির্বাচিত হতে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছেন।

আগামী ২০ মার্চ শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102