ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নকলা প্রেস ক্লাব’র উদ্যোগে দেশীয় মৌসুমী ফলের উৎসব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৩৩ বার পঠিত

‘যদি সুস্থ্য থাকতে চান, দেশীয় মৌসুমী ফল বেশি খান’ এই শ্লোগানকে মনে-প্রাণে ধারন করে শেরপুরের নকলা প্রেস ক্লাবে দেশীয় মৌসুমী ফলের উৎসব করা হয়েছে। বৃহস্পতিবার প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় প্রেস ক্লাব অফিসে এই ফল উৎসবের আয়োজন করা হয়।

আম, জাম, কাঁঠাল, লটকন, আনারস ও পেয়ারাসহ দেশীয় বিভিন্ন ফলের সমারোহ ঘটে নকলা প্রেস ক্লাবের এই আয়োজনে। উৎসবের সব ফলের অর্থায়ন করেন প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন। এই আয়োজনের ব্যবস্থাপনায় সার্বিক সহায়তা করেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন, দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা, সদস্য রেজাউল হাসান সাফিত ও শীমানুর রহমান সুখনসহ অনেকে।

এ উপলক্ষে ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে সংক্ষিপ্ত ও উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ক্রীড়া সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান ফারুক প্রমুখ।

সভার উন্মুক্ত আলোচনা পর্বে বক্তারা দেশীয় ও অপেক্ষাকৃত কমদামি মৌসুমী ফল সমূহের উপকারিতা, গুরুত্ব তুলে ধরেন এবং বিদেশী বেশি দামের ফলের অপকারিতা সম্পর্কেও তারা আলোচনা করেন। তারা বলেন, ফল উৎসব আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ বটে। দেশীয় ফল অধিক পুষ্টি সম্পন্ন ও গুণগত মানে অনন্য। তাই শারীরিক সুস্থতার জন্য আমাদেরকে নিয়মিত দেশীয় ও মৌসুমি পুষ্টিকর ফল খাওয়া উচিত। তাছাড়া দেশীয় ও মৌসুমী ফলের চাহিদা বৃদ্ধিতে সচেতনতা বাড়ানোসহ সম্ভাব্য করনীয় বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বী রাজন, দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা, প্রচার-প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, তথ্য-গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, সদস্য মো. মোশাররফ হোসেন শ্যামল, রেজাউল হাসান সাফিত ও শীমানুর রহমান সুখনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102