ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নকলা হাসপাতালে ডিজিটাল সরঞ্জাম সংযোজনে বাড়ছে চিকিৎসা সেবার মান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৩৬ বার পঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ও বাহিরে সিসি ক্যামেরা ও সাউন্ড সিস্টেম লাগানোর ফলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে চিকিৎসা সেবার মান। ফলে নকলা হাসপাতালের প্রতি সাধারন মানুষের আগ্রহ ও বিশ্বস্থতা বাড়ছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সরেজমিনে দেখা যায়, ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবনের প্রতিটি কক্ষে সাউন্ড সিস্টেম লাগানো হয়েছে; সংযোজন করা হয়েছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। এছাড়া রোগীদের বসার জন্য সরবরাহ করা হয়েছে পরিমিত পরিমাণে চেয়ার ও বেঞ্চ। সেবা গ্রহীতাদের গরম থেকে পরিত্রানের জন্য লাগানো হয়েছে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা। এতে বেড়েছে চিকিৎসা সেবার মান, ফলে এই হাসপাতালের প্রতি সাধারন মানুষের আগ্রহ ক্রমেই বাড়েছ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, নিজস্ব ব্যবস্থাপনায় হাসপাতাল ভবনের প্রতিটি কক্ষে সাউন্ড সিস্টেম লাগানো হয়েছে। এখন থেকে কোন্ কক্ষে কি কি ধরনের সেবা দেওয়া হয় এবং স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে আগত রোগী ও রোগীর স্বজনদেরকে সাউন্ড সিস্টেমের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক নিয়মিত বার্তা প্রদান করা হবে। এছাড়া হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে যেসব স্থানে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা লাগানো দরকার, সেসব স্থানে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এমনকি রোগীদের বসার জন্য সরবরাহ করা হয়েছে চেয়ার ও বেঞ্চ। রোগীদের গরম থেকে পরিত্রানের জন্য প্রয়োজনীয় স্থানে বৈদ্যুতিক নতুন পাখা লাগানো হয়েছে।

ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আমি নকলা হাসপাতালে যোগদানের পর থেকেই চিকিৎসা সেবার মান বৃদ্ধির লক্ষ্যে চিকিৎসক ও নার্সসহ হাসপাতালে কর্মরত সকলকে সাথে নিয়ে একযোগে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্বাস্থ্য সম্মত পরিবেশ বজায় রেখে চিকিৎসা সেবার মান বৃদ্ধি করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা যোগদানের পর থেকে বিভিন্ন ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের আনাগোনা কমেছে। এখন অত্যন্ত সুন্দর পরিবেশে ও সুষ্ঠভাবে চিকিৎসা সেবা কার্যক্রম চলছে। ফলে আগের চেয়ে নকলা হাসপাতালের প্রতি সাধারন মানুষের আগ্রহ ও বিশ্বস্থতা কয়েক গুণ বেড়েছে বলে অনেকে মনে করছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102