ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নকলের অভিযোগ নিয়ে যা বললেন ‌‘হাওয়া’র নির্মাতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৫৫ বার পঠিত

মুক্তির আগেই ট্রেলার ও গান প্রকাশ করে সাড়া ফেলেছিলেন ‘হাওয়া’ ছবির নির্মাতা মেজবাউর রহমান সুমন। কিন্তু ছবি মুক্তির পর উঠেছে নকলের অভিযোগ। অনেকে বলেছেন, কোরীয় ছবি ‘সি ফগ’র সাথে ‘হাওয়া’র মিল আছে। ২০১৪ সালে মুক্তি পেয়েছিল কোরিয়ান ভাষার ছবি ‌‘সি ফগ’। নির্মাণ করেছিলেন সাং বু শিম। ছবির কাহিনীতে দেখানো হয়, চীন থেকে কোরিয়াতে অবৈধ মানবপাচারের জন্য ভাড়া করা হয় মাছ ধরার নৌকা। কিন্তু প্রতিকূল আবহাওয়াসহ নানা চ্যালেঞ্জের মুখে পড়ে সেই নৌকা। তবে ‘সি ফগ’ নকল করে ‘হাওয়া’ নির্মাণের অভিযোগ অস্বীকার করেছেন মেজবাউর রহমান সুমন।

‘হাওয়া’র নির্মাতা বলেন, ‘যারা এই দাবি তুলেছেন মনে হয় তারা আমার সিনেমাটি দেখেননি। তাদের বলব, আপনারা আগে আমার সিনেমাটি দেখে, মিলিয়ে তারপর এরকম দাবি তুলুন। আমি আগে থেকেই জোর গলায় বলে আসছি এটা এ অঞ্চলের গল্প। এখনও বলব এটা আমাদের ছবি। যারা নকল বলছেন তাদের প্রতি আমার আহ্বান, তারা দুটি সিনেমা পাশাপাশি রেখে দেখুক।’

মেজবাউর রহমান সুমন আরও বলেন, ‘ছবি দুটির শুটিং সাগরে হয়েছে বলে অনেকে হয়ত এরকম ভাবছেন। তাদের ধারণা ভুল। সাগরে দৃশ্যধারণ করা হলেই তো আর সিনেমা এক হয় না। পৃথিবীতে সমুদ্রের গল্পে নির্মিত অসংখ্য চলচ্চিত্র আছে। আর যে সিনেমাটির কথা বলা হচ্ছে সেটা মানব পাচারের গল্পে নির্মিত হয়েছে। আমার সিনেমার সঙ্গে ওই ছবিটির কোনো মিল নেই। এটা খুবই হাস্যকর।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102