ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নগরকান্দায় পাটবোঝাই ট্রাকে আগুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৩৫ বার পঠিত
ফরিদপুর

ফরিদপুরের নগরকান্দায় পাটবোঝাই একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে ফরিদপুর-নগরকান্দা সড়কের শ্বশা এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কীভাবে আগুন লেগেছে তা কেউ জানাতে পারিনি।

ট্রাকের ড্রাইভার মো. সুজাত ফকির বলেন, শুক্রবার বিকেলে নগরকান্দা বাজার থেকে ৩০০ মণ (২৪১ বোঝা) পাট ট্রাকে করে নিয়ে পার্শ্ববর্তী তালমার নূর জামান জুট মিলে যাচ্ছিলাম। পথে শ্বশা এলাকায় ট্রাকটি পৌঁছালে একজন মোটরসাইকেল আরোহী চিৎকার করে আমাকে বলেন, ট্রাকের পেছনে আগুন। তখন আমি গাড়ি থামিয়ে দেখি ট্রাকের পিছনে পাটের বোঝায় আগুন জ্বলছে।

পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নেভায়। ততক্ষণে তিন ভাগের একভাগ পাট পুড়ে যায়। তবে কীভাবে আগুন লেগেছে তা বলতে পারবো না।

নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, একটি পাট বোঝাই ট্রাক নগরকান্দা থেকে নূর জামাল জুট মিলে যাওয়ার পথে শ্বশা এলাকায় পৌঁছলে হঠাৎ করে ট্রাকের পেছনে পাটে অজ্ঞাত কারণে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ করে। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। ট্রাকের ওপরে একজন হেলপার ছিল, সেও বলতে পারছেন না কীভাবে আগুন লেগেছে। তবে তদন্ত চলছে। যদি দুর্বৃত্তরা আগুন দিয়ে থাকে তাহলে তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102