ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নগরকান্দা পৌরসভা নির্বাচনে ৫৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

ফরিদপুরের নগরকান্দা পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আজ রবিবার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সকাল থেকে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

মেয়র পদে ৯ জন, কাউন্সিলর পদে ৩৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদে আওয়ামী লীগের নিমাই সরকার, বিএনপির আলিমুজ্জামান সেলু, আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) কামরুজ্জামান মিঠু, জাহিদুর রহমান সুইট, আমিনুল ইসলাম বিপ্লব, মাসুদুর রহমান মাসুদ, দেলোয়ার হোসেন দুলু, হাবিবুর রহমান পান্নু, মনিরুজ্জামান তুহিন।
আগামী ১৪ ফেব্রুয়ারি নগরকান্দা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১৯ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও ২৬ জানুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। ১৯৯৯ সালে গঠিত নগরকান্দা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার হচ্ছে ৮ হাজার ৬শ ৩৭ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102