সম্প্রতি একটি ম্যাগাজিনের জন্য নগ্ন হয়ে ফটোশুট করে আলোচনার জন্ম দেন বলিউড নায়ক রণবীর সিং। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নায়কের ফটোশুটের ছবিতে দেখা যায়, তার শরীরে কোনো জামা-কাপড় নেই। ‘টক অব দ্য টাউনে’ পরিণত হওয়া ছবিটি নিয়ে শুভাকাঙ্ক্ষী থেকে তারকারা পর্যন্ত নানা মন্তব্য করেন।
অভিনেতার ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠা ছাড়াও এ নিয়ে মিমও তৈরি হয়েছে অনেক। তবে এবার বোধ হয় আইনি ঝামেলায় ফেঁসে যাচ্ছেন এই বলি তারকা।
সোমবার (২৫ জুলাই) ইন্ডিয়া টুডের বরাত টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘নারীদের অনুভূতিতে আঘাত’ করার অভিযোগ দায়ের করা হয়েছে রণবীর সিংয়ের বিরুদ্ধে। এ বিষয়ে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
মার্কিন অভিনেতা, পরিচালক এবং প্রযোজক বার্ট রেনল্ডসকে শ্রদ্ধা জানানোর জন্য নগ্ন ফটোশুট করেন রণবীর সিং। একটি ম্যাগাজিনের জন্য এভাবে ফটোশট করায় বিষয়টি নিয়ে তারকাদের মধ্যে মিমি চক্রবর্তী প্রতিক্রিয়া জানিয়ে প্রশ্ন রেখেছিলেন। রণবীরের পরিবর্তে যদি কোনো নারী এভাবে ফটোশুট করতো তাহলে প্রতিক্রিয়া কী হতো?
তিনি বলেন, কোনো অভিনেত্রী এমনটা করলে তার পোড়ানো হতো, নয়তো বিক্ষোভ হতো, মৃত্যুর হুমকি আসতো। আর খারাপভাবে চিহ্নিত করা হতো তাকে।