ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নছিমনচালক আরিফকে তিনদিন ধরে আটকে রেখেছেন ইউএনও রুহুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসে তিনদিন ধরে এক নছিমনচালককে আটকে রাখা হয়েছে। দুর্ঘটনায় গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিপূরণ আদায়ের জন্য তাকে আটকে রেখেছেন বলে স্বীকার করেছেন ইউএনও রুহুল আমিন।

ইউএনও রুহুল আমিন বলেন, তিনদিন নয়; আড়াই দিন আটকে রেখেছি। এছাড়া আমার কিছুই করার ছিল না। তার কারণে দুর্ঘটনায় আমার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়িটি মেরামত করবে কে? একজন ইউএনও কত টাকা বেতন পায়, বলুন?

রুহুল আমিন বলেন, আমি চাইলে ওই দিন নছিমনচালককে কারাদণ্ড দিয়ে পুলিশে সোপর্দ করতে পারতাম। কিন্তু মানবিক দিক বিবেচনা করে অফিসে এনে আটকে রেখেছি।

নছিমনচালক কত টাকার মালিক এবং তিনি কীভাবে ক্ষতিপূরণ দেবেন জানতে চাইলে ইউএনও বলেন, তাহলে আমি কেন ক্ষতিপূরণ দেব?

স্থানীয় সূত্র জানায়, সোমবার (০৩ মে) ভোলা সদর উপজেলা থেকে চরফ্যাশনে যাচ্ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। সদর উপজেলার বাংলাবাজার এলাকায় ইউএনওর গাড়ির সঙ্গে সদর উপজেলার বাসিন্দা আরিফের নছিমনের ধাক্কা লাগে। এতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর নছিমনচালককে আটক করেন ইউএনও।

ইউএনও রুহুল আমিন বলেন, নছিমনচালককে আটক করে চরফ্যাশন থানায় সোপর্দ করা হয়। তারপর বিবেচনা করে দেখলাম, তাতে তো ক্ষতিপূরণ উঠবে না। এরপর আমার অফিসে নিয়ে আসি। এখানে আটকে রেখে ক্ষতিপূরণ আদায় করতে চাই। আমি তার মা-বাবাকে খবর দেওয়ার জন্য বলেছি। কিন্তু তার মা-বাবা আসেনি। এখন আমি কি করব? আমি চেয়েছিলাম; যে ক্ষতিপূরণ নিয়ে তার মা-বাবা এলে তাকে ছেড়ে দেব। কিন্তু তার আগেই সাংবাদিকরা এসে গোলমাল পাকিয়ে ফেলেছেন। ওই নছিমন চালক একটা নেশাখোর। এজন্য তার মা-বাবা নিতে আসেনি। তিনদিন ধরে সে আমার অফিসে রয়েছে। ক্ষতিপূরণ পেলেই তাকে ছাড়ব।

বৃহস্পতিবার (০৬ মে) বিকেলে নছিমনচালক মো. আরিফ বলেন, আমার কিছু নাই; যা বিক্রি করে ইউএনওকে ক্ষতিপূরণ দেব। তারপরও অনেক কষ্টে ২০ হাজার টাকা জোগাড় করে দিতে চেয়েছি। কিন্তু তিনি রাজি হননি। তিনি বলেছেন গাড়ির ক্ষতি হয়েছে ৩-৪ লাখ টাকা। এক লাখ টাকা দিতে হবে।

ভোলার জেলা প্রশাসক (ডিসি) তৌফিক-ই-লাহী চৌধুরীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

#ঢাকা পোস্ট

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102