ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নড়াইলে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইভাই গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬১ বার পঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি বিদেশি পিস্তলসহ বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৪২) ও তার ছোট ভাই বিপুল শেখকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার কুন্দসী গ্রামের ভাড়াবাসা থেকে তাদেও গ্রেপ্তার করে পুলিশ।

তারা উপজেলার মঙ্গলহাটা গ্রামের দেলোয়ার শেখের ছেলে।
পুলিশ জানায়, রোববার দিবাগত গভীর রাতে গোপন সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল উপজেলা কুন্দসী এলাকায় অভিযান চালায়। ওই এলাকার একটি ভাড়াবাসা থেকে গেপ্তার করা হয় ধলা বালুল ও তার ভাই বিপুলকে।
এসময় তাদের কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক বাবুলের নামে ১৪টি মাদক মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে। দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102