ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নড়াইলে মাদক মামলায় তিন নারীর যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৩৮ বার পঠিত

নড়াইলে একটি মাদক মামলায় তিন নারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১২ নভেম্বর) বিকেলে নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. সাইফুল আলম এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- যশোর জেলার চৌগাছা থানার শলুয়া গ্রামের মৃত জাহান বিশ্বাসের মেয়ে শাহিদা বেগম (৪০), একই এলাকার মৃত মওলা বক্সের মেয়ে ফাতেমা বেগম (৩৮) ও গোপালগঞ্জ জেলার নিজড়া সরদারপাড়ার মৃত বেলায়েত সরদারের মেয়ে পেয়ারা বেগম (৪০)।

রায় ঘোষণার সময় শাহিদা বেগম ও ফাতেমা বেগম আদালতে উপস্থিত থাকলেও পেয়ারা বেগম পলাতক।

মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের ১২ অক্টোবর লোহাগড়ার জয়পুর খেয়াঘাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ শাহিদাকে এবং ২৫ বোতল করে ফেনসিডিলসহ ফাতেমা ও পেয়ারা বেগমকে আটক করে লোহাগড়া থানা পুলিশ।

ওই ঘটনায় থানার সেই সময়ের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের নামে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী বাংলানিউজকে জানান, আটজন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পর অভিযোগ প্রমাণ হওয়ায় রোববার এ রায় দেন আদালত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102