ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নতুন ইতিহাস, নতুন স্বপ্ন: মাশরাফি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জানুয়ারি, ২০২২
  • ৪১ বার পঠিত

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বুধবার ভোরে ৮ উইকেটের ব্যবধানে কিউদের হারিয়েছে টাইগাররা। পঞ্চম ও শেষ দিনে ইবাদত হোসেন ও তাসকিন আসমেদের বোলিং তোপে বেশিক্ষণ টিকতে পারেনি নিউজিল্যান্ড। মাত্র ১৬৯ রানে অলআউট হয় তারা। তাতে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪০ রান। আর সেটা ১৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ ছুঁয়ে ফেলে।

এই জয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন টাইগাররা। এবার মাশরাফিও সুর মেলালেন, নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে।

বাংলাদেশের রেকর্ডগড়া জয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ক্রিকেটবিশ্লেষকসহ সাবেক ক্রিকেটাররা অভিনন্দন জানিয়েছেন। দেশসেরা ওপেনার তামিম ইকবাল অধিনায়ক মুমিনুলকে জানিয়েছেন টুপিখোলা অভিনন্দন। এবার ফেসবুকে মুমিনুলবাহিনীকে প্রশংসায় ভাসালেন মাশরাফি।

নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে মাশরাফি লিখেন, ‘অবিশ্বাস্য জয়, নতুন ইতিহাস, নতুন স্বপ্ন। অভিনন্দন পুরো দলকে, অভিনন্দন মমিনুল। স্পেশাল অভিনন্দন ইবাদত। টেস্ট ক্রিকেট জিতলে জীবন আরও সুন্দর। বাংলাদেশ (পতাকার ইমোজি)। ’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102