ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নতুন করে আলোচনায় বিদ্যা বালান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান নিজের ক্যারিয়ারে বিভিন্ন ধরনের ছবিতে অভিনয় করেছেন। কখনো ‘ডার্টি পিকচার’-এর মতো ছবিতে যৌন আবেদন ছড়িয়েছেন, আবার কখনো ‘কাহানী’র মতো ছবিতে হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে বের করতে গিয়ে দিশাহারা এক মায়ের চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন। এবার তিনি আবার আলো ছড়ালেন নতুন চরিত্রের মাধ্যমে। সম্প্রতি ওটিটি প্ল্যাটফরম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘শেরনি’। বিদ্যা এখানে তার দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ করেছেন দর্শকদের। সবমিলিয়ে নতুন করে আলোচনায় তিনি। ভিনসেন্টের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সঠিক কায়দায় ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী। বন দপ্তরের কর্মকর্তার জেদ, মনোবল, সাহস, একনিষ্ঠতা সবটাই ফুটিয়ে তুলেছেন অসামান্য দক্ষতায়।
পুরুষতন্ত্রের সঙ্গে লড়াইয়ে শুধু কর্মক্ষেত্রে জিতেছেন তা নয়, বরং বাড়িতেও জয় পেয়েছেন ভিনসেন্ট। সমতা আনার লড়াইয়ে বিদ্যার জয় দেখে ভালো লাগবে অনেকেরই। প্রকৃতির ভারসাম্য বজায় রাখা কতটা জরুরি, তা সহজেই ছবিতে বুঝিয়ে দিয়েছেন পরিচালক। পাশাপাশি স্যাটায়ারও ব্যবহার করেছেন প্রয়োজন মাফিক। পাশাপাশি নিসর্গের চিত্রও দেখিয়েছেন। লকডাউনের বন্দিদশায়
‘শেরনি’ ছবি দেখাটাকেই ‘পয়সা উসুল’ মনে করছেন দর্শকও। বিদ্যা বালান বলেন, এই ছবির সারল্যেই লুকিয়ে রয়েছে এর আসল মজা, আসল সৌন্দর্য। খুব ভালো অভিজ্ঞতা হয়েছে এখানে কাজ করতে গিয়ে। অনেক ধরনের চরিত্রে আমি কাজ করেছি। কিন্তু ‘শেরনি’ একদমই আলাদা। এখানে কাজের জন্য বিশেষ প্রস্তুতি নিতে হয়েছে। জঙ্গলে কাজ করতে গিয়ে ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতাও হয়েছে। তবে অবশেষে ছবির সাড়ায় আমি মুগ্ধ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102