ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নতুন চমক দেখাবে ‘ধুম ফোর’, ভিলেন এবার দীপিকা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৭৪ বার পঠিত

বলিউড অন্যতম হিট সিনেমা ‘ধুম’। এই সিনেমার যতগুলো সিরিজ বের হয়েছে তার প্রায় সবগুলো কিস্তিই তুমুল জনপ্রিয়তা পেয়েছে। আর আয় করেছে কোটি কোটি টাকাও। তাই ‘ধুম’ নিয়ে দর্শকের মনযোগ সবসময়ই অনেক বেশি।
নির্মিত হতে যাচ্ছে এবার ‘ধুম ফোর’। নতুন বছরের নতুন উপহার হিসেবে যশরাজ ফিল্মস উপহার দিতে যাচ্ছে সিনেমাটি। শুধু তাই নয় নতুন চমক হিসেবে নতুন এই কিস্তিতে থাকছেন দীপিকা পাডুকোন।

সম্প্রতি ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদন প্রকাশ করেছে, জন আব্রাহামকে দিয়ে শুরু হওয়া ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ কিস্তিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন আমির খান। এবার কিছুটা হাওয়া বদল করে নতুন মেয়ে ভিলেনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে যাচ্ছে যশরাজ ফিল্মস।

সেই চরিত্রে দেখা যেতে পারে বলিউডের জনপ্রিয় মুখ দীপিকা পাডুকোনকে। তবে সিনেমাটি নিয়ে অফিশিয়াল এখনো কোনো কিছু জানায়নি যশরাজ ফিল্মস।

প্রসঙ্গত, বলিউড কিং খান শাহরুখের বিপরীতে ‘পাঠান’ সিনেমা শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন দীপিকা। দিন কয়েক পর একটি বায়োপিকে দেখা মিলতে পারে এই বলিউড বিউটি কুইনের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102