ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নতুন নিয়মে আইপিএল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চতুর্দশতম আসরে বেশ কয়েকটি নতুন নিয়ম চালু করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই।

আগামী ৯ই এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আইপিএলে নির্ধারিত সময়ে ইনিংস শেষ করতে অন-ফিল্ড সফট সিগন্যাল ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সংশয় থাকলে অন-ফিল্ড আম্পায়ার কোনও সিদ্ধান্ত না-জানিয়ে থার্ড আম্পায়ারের কাছে সিদ্ধান্ত জানতে চাইবেন। ইতিমধ্যেই নতুন নিয়মের চিঠি আটটি ফ্র্যাঞ্চাইজিকে পাঠিয়ে দিয়েছে বিসিসিআই।

বোর্ডের তরফে বলা হয়েছে, ‘ম্যাচ নির্ধারিত সময়ে শেষ করার জন্য জোর দেওয়া হয়েছে। প্রতিটি ইনিংসের জন্য ৯০ মিনিট ধার্য হয়েছে।’

ফোর্থ আম্পায়ারের হাতে ওভার-রেট নিয়মের ক্ষমতা দেয়া হয়েছে। ব্যাটিং সাইড ইচ্ছাকৃত সময় নষ্ট করছে কি না, তা দেখেই সিদ্ধান্ত নেবেন চতুর্থ আম্পায়ার।

বোর্ডের তরফে চিঠিতে জানানো হয়, ‘ব্যাটসম্যান আউট নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করলে সিদ্ধান্ত নেবে থার্ড আম্পায়ার। ক্যাচ-আউট হয়েছে কি না, বাম্প বল ছিল কি না, অথবা ব্যাটসম্যান ইচ্ছাকৃত ফিল্ডারকে বাধা দিয়েছে কি না এসব ক্ষেত্রে থার্ড আম্পায়ার টেকনোলোজির ব্যবহার করে সিদ্ধান্ত জানাবে।’

পাশাপাশি শর্ট-রান নিয়মেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও থার্ড আম্পায়ারের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে। অন-ফিল্ড আম্পায়ার শর্ট-রানের ক্ষেত্রে কোনও সিদ্ধান্ত নিলে, রিভিউ দেখে তা বদলাতে পারবেন থার্ড আম্পায়ার।

৯ই এপ্রিল আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ১১ই এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102