ads
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নতুন পরিচয়ে আসছেন তমা মির্জা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ৬৬ বার পঠিত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। অভিনেত্রীর পাশাপাশি মডেল, নৃত্যশিল্পী ও উপস্থাপিকা হিসেবে পরিচিতি তিনি। এবার তার পালকে যোগ হতে যাচ্ছে নতুন পরিচয়। প্রযোজক হিসেবে আত্নপ্রকাশ করতে যাচ্ছেন আলোচিত এ অভিনেত্রী। সময় নিউজকে এমনটাই জানিয়েছেন তমা।

তিনি বলেন, প্রযোজনায় আসার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল। সম্প্রতি এ নিয়ে পরিকল্পনা করেছি। এবার সেটি বাস্তবায়ন করার চেষ্টা করছি। এখনো সবকিছু ফাইনাল হয়নি। কিছু ফরমালিটিস বাকি আছে, সেগুলো সেরে চলতি মাসেই আনুষ্ঠানিক ঘোষণা দেব।

জানা গেছে, তমা মির্জার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম মির্জা’স ক্রিয়েশন। এখান থেকে নাটক, সিনেমা প্রযোজনার পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্টের কাজও করবেন তমা। চলতি বছর মার্চ থেকে নতুন উদ্যোমে কাজ শুরুর কথা জানান তমা মির্জা।

২০১০ সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তমা মির্জা। ‘বলো না তুমি আমার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিষেক তার। ২০১৫ সালে ‘নদীজন’ সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

এদিকে, তমা মির্জার হাতে রয়েছে ‘ফ্রম বাংলাদেশ’, ‘পাপকাহিনী’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সহ বেশ কয়েকটি সিনেমা। অভিনয়ের পাশাপাশি ‘প্রিয়তমার প্রিয়মুখ’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন নিয়মিত। দেশটিভিতে প্রচার হচ্ছে অনুষ্ঠানটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102