ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নতুন বই পাচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক শিক্ষার্থী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২৫ বার পঠিত

বন্যা পরিস্থিতির কারণে সারাদেশে ১ লাখ ২ হাজার ৫০০ শিক্ষার্থীর বই ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব শিক্ষার্থীর জন্য ১৮ জুলাইয়ের মধ্যে জেলা পর্যায়ে নতুন পাঠ্যবই পাঠানো হবে। এর বাইরে আরও চাহিদা এলে তাদেরও পাঠ্যবই দেওয়া হবে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী বলেন, সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় বন্যায় অনেক শিক্ষার্থীর পাঠ্যপুস্তক নষ্ট হয়ে গেছে। তাদের তালিকা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত সিলেটসহ অন্যান্য জেলায় ১ লাখ ২ হাজার ৫০০ শিক্ষার্থীর তালিকা পাওয়া গেছে।

তিনি জানান, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মধ্যে ৬ষ্ঠ থেকে ৯ম-১০ শ্রেণি ও ভোকেশনালে সিলেটে ১৪ হাজার ৭৭৯ ও সুনামগঞ্জে ৪২ হাজার ৭৫৫ সেট, এসএসসি ও দাখিলে ২০২২ সালের পরীক্ষার্থীদের সিলেটে ৬৮২ ও সুনামগঞ্জে ১০ হাজার ৫৮৬ সেট, ইবতেদায়ি ও দাখিলে ৬ষ্ঠ থেকে ৯ম-১০ শ্রেণির সিলেটে ১০ হাজার ১৪০ ও সুনামগঞ্জে ২৩ হাজার ৫৫৮ সেট বই বিতরণ করা হবে। সে হিসেবে সিলেটে মোট ২৫ হাজার ৬১০ ও সুনামগঞ্জে ৭৬ হাজার ৮৯৯ সেট বই পাঠানো হবে।

মন্ত্রী বলেন, সিলেট ও সুনামগঞ্জের উল্লেখিত পাঠ্যপুস্তকসহ কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চল এবং নরসিংদী জেলার ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের আগামী ১৮ জুলায়ের মধ্যে এসব বই পাঠিয়ে দেওয়া হবে। এর অতিরিক্ত চাহিদা থাকলে এনসিটিবির গুদাম (বাফা) থেকে শিক্ষার্থীদের বই দেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের কোচিং বন্ধ করে দেওয়া হবে না। তবে শিক্ষকদের প্রাইভেটে পড়লে নম্বর বেশি পাবে, না পড়লে কম পাবে, বাধ্য করে কোচিংয়ে নেওয়া- এসব অনৈতিক কার্যক্রম বন্ধ করতে শিক্ষা আইনে বলা হয়েছে। এটি বন্ধ করতে শিক্ষকরা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়াতে পারবেন না।

তিনি বলেন, এসব বিষয় শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং বডির সদস্য, প্রতিষ্ঠান প্রধান ও অভিভাবক প্রতিনিধিরা নিয়মিত মনিটরিং করবেন। তার সঙ্গে অভিভাবকদের সচেতন থাকতে হবে। শুধু আইন করে কোনো কিছু বন্ধ করা সম্ভব হয় না। সবাই সচেতন হলে অনিয়ম বন্ধ করা সম্ভব হবে।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102