ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নতুন বছরে ভক্তদের কাছে শাহরুখের ওয়াদা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৭৪ বার পঠিত

বলিউডের কিং খান শাহরুখ খান। তার রয়েছে প্রচুর ভক্ত। তার ছবি মানেই হলে উপচে পড়া ভিড়। তবে গত দুই বছর ধরে বড়পর্দায় দেখা নেই শাহরুখ খানের।
সবশেষ ২০১৮ সালের ২১ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘জিরো’তে দেখা গিয়েছিলো তাকে। কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সেই ব্যর্থতার পর গত দুই বছরে আর কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি তিনি। ফলে তাকে বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন কিং খানের ভক্তরা।

চমকপ্রদ তথ্য হলো- ২০২১ সালে বড়পর্দায় দেখা যাবে কিং খানকে। সম্প্রতি এক ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এমনটাই ওয়াদা করেছেন শাহরুখ খান। ওই ভিডিওর শেষে বলিউড বাদশা জানান, “২০২১ সালে বড়পর্দায় আপনাদের সঙ্গে দেখা হবে।”

ভিডিওটি প্রকাশ্যে আসার পর তা রীতিমতো ভাইরাল হয়ে গেছে। বলতে গেলে এখন ৫৫ বছর বয়সী এই তারকার ভক্তরা তাকে বড়পর্দায় দেখার দিন গুনছেন।

শোনা যাচ্ছে, গত নভেম্বরে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাহরুখ খান।

সম্প্রতি মুম্বাইয়ের যশরাজ স্টুডিওর সামনে এক ভিন্ন লুকে দেখা গেছে শাহরুখ খানকে। এরপরই গুঞ্জন শুরু হয় শাহরুখ ইতিমধ্যে তার নতুন ছবিটির শুটিং করে দিয়েছেন। যদিও বা এ বিষয়টি নিয়ে যশরাজ ফিল্মস বা শাহরুখের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102