ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নতুন ভূমিকায় সালমান বাট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৫১ বার পঠিত

একসময় পাকিস্তান দলের অপরিহার্য সদস্য ছিলেন ওপেনার সালমান বাট। কিন্তু কপাল পুড়েছে স্পট ফিক্সিংয়ের দায়ে। স্পট ফিক্সিংয়ের দায়ে পেয়েছিলেন ৫ বছরের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেট ফেরেন ২০১৫ সালে। তবে জাতীয় দলে আর জায়গা হয়নি এই ওপেনারের। ভবিষ্যতে দলে জায়গা পাওয়ার সম্ভাবনাও নেই তেমন।

পাকিস্তান দলে নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না বাট। আর তাই কায়েদ-এ-আজম ট্রফি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। খেলার বদলে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে তাকে। এই টুর্নামেন্টে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করবেন সাবেক এ অধিনায়ক।

গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে শীর্ষস্থানীয় পারফর্মারদের একজন বাট। তবুও জাতীয় দলে উপেক্ষিত এই বাঁহাতি ব্যাটসম্যান। আর সে কারণে কায়েদ-এ-আজম ট্রফিতে সেন্ট্রাল পাঞ্জাব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ক্রিকইনফোকে বাট বলেন, টপিসিবির এইচপি পরিচালকের সঙ্গে আলোচনা করেছি আমি। তিনি আমাকে কিছু দারুণ উপদেশ দিয়েছেন। তার পরামর্শেই আমি কায়েদ-এ-আজম ট্রফি থেকে নাম সরিয়ে নিয়েছি। এখন ধারাভাষ্যকারের ভূমিকা পালন করতে যাচ্ছি।’

বাট আরও জানান, ‘বুঝতে পারছি পাকিস্তানের হয়ে আমার আর ভবিষ্যতে সম্ভাবনা নেই। তবে জাতীয় দলে ফেরার তীব্র আকাঙ্ক্ষা ছিল। সে কারণে ঘরোয়া ক্রিকেটে ভালো করার জন্য বদ্ধপরিকর ছিলাম। ক্রিকেট ছেড়ে থাকা সহজ নয় এবং এটার জন্য কেউই প্রস্তুত থাকে না। তবু এটাই মানতে হবে।’

২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে কায়েদ-এ-আজম ট্রফির চতুর্থ রাউন্ড। সেই পর্ব থেকেই ধারা বিবরণী দেবেন বাট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102