ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নতুন রেকর্ড গড়ে মিরাজের উইকেটের সেঞ্চুরি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৭ বার পঠিত

নতুন এক রেকর্ড গড়লেন বাংলাদেশি অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের জার্সিতে তিনি দ্রুততম সময়ে ১০০ টেস্ট উইকেট তুলে নেওয়ার রেকর্ড গড়লেন। এর আগে এই রেকর্ডে ছিল বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের দখলে।

শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ঢাকা টেস্টের তৃতীয় দিনে এই মালফলক স্পর্শ করেন মিরাজ।

ম্যাচ শুরুর আগে এই মাইলফলক ছুঁতে তার দরকার ছিল ২ উইকেট। উইন্ডিজের প্রথম ইনিংসে ১ উইকেট তুলে নিয়ে রেকর্ডের একদম কাছে পৌঁছে যান তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে বল করতে এসে উইন্ডিজের টপ অর্ডার ব্যাটসম্যান মোসলেকে আউট করে রেকর্ড গড়েন তিনি।

এই রেকর্ড গড়তে মিরাজের লাগলো ২৪ টেস্ট। এর আগে ২৫ টেস্ট খেলে শীর্ষে ছিলেন তাইজুল। সেই সঙ্গে ১০০ উইকেট শিকারি মাত্র চতুর্থ বাংলাদেশি বোলার হলেন মিরাজ। এর আগে এই কীর্তি গড়েছিলেন মোহাম্মদ রফিক, সাকিব আল হাসান ও তাইজুল। এর মধ্যে ৩৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ঠিক ১০০টি উইকেট তুলে নেন রফিক। একসময় এই সাবেক বাঁহাতি স্পিনার ছিলেন এই মাইলফলক স্পর্শ করা একমাত্র বাংলাদেশি বোলার।
সবচেয়ে বেশি টেস্ট উইকেট শিকারের তালিকায় মিরাজের অবস্থান এখন তৃতীয় স্থানে। তার উপরে আছেন তাইজুল ও সাকিব। সাকিব আবার বাংলাদেশের সবচেয়ে বেশি টেস্ট উইকেট শিকারি। ৫৭ টেস্টের ক্যারিয়ারে সাকিবের দখলে আছে ২১০টি উইকেট। ৩১তম টেস্ট খেলতে নামা তাইজুলের উইকেট সংখ্যা ১২২।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102