ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নতুন সমস্যায় পর্তুগাল, ভক্তদের উদ্বেগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৪৯ বার পঠিত

বিশ্বকাপে পর্তুগাল দল মানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাকে ছাড়া পর্তুগাল দল কল্পনাই করা যায় না।

আর দলের অভিজ্ঞ তারকারকে নিয়েই নতুন সমস্যায় পড়েছেন পর্তুগিজরা।

বিশ্বকাপ শুরু হতে এখন গুনে গুনে ঘণ্টার হিসাব বাকি। এমন সময়ে পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন রোনাল্ডো।

যে কারণে বুধবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেননি ম্যানইউ তারকা।

বৃহস্পতিবার লিসবনে বিশ্বকাপের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। এ ম্যাচের জন্য ফিট নন সিআর সেভেন। অর্থাৎ এ সুপারস্টারকে ছাড়াই মাঠে নামতে হবে পর্তুগিজদের।

এসব তথ্য দিয়ে দলের কোচ ফার্নান্দো সান্তোস জানিয়ে দিয়েছেন, ‘রোনাল্ডো পেটের সমস্যায় আক্রান্ত হয়েছেন। যে কারণে আজ (বুধবার) দলের সঙ্গে অনুশীলন করেননি। পেটে সমস্যার কারণে প্রচুর পানিও বের হয়েছে তার শরীর থেকে। এ কারণে কিছুটা দুর্বলও হয়ে পড়েছে সে। আগামীকালের জন্য (বৃহস্পতিবার) সে কোনোভাবেই প্রস্তুত নয়। তাকে বিশ্রামে থেকে সুস্থ হতে বলা হয়েছে।’

তবে রোনাল্ডোকে নিয়ে বাড়তি উদ্বেগ না করতেই বলেছেন সান্তোস। বিশ্বকাপের আগেই তার সুস্থতায় আশাবাদী তিনি।

সান্তোস জানিয়েছেন, রোনাল্ডোর শারীরিক অবস্থা ভালো। পেটের এ অসুস্থতা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

তবে উদ্বেগ রয়েছে অন্যখানে। জানা গেছে, শুধু রোনাল্ডোই নন, আরও কয়েকজনের পেটে সমস্যা হয়েছে পর্তুগিজ শিবিরে।

সান্তোস বলেন, ‘এটা এমন এক সমস্যা, যাতে আমরা কোনো সহযোগিতাও করতে পারছি না।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102